ঢাকা | আগস্ট ১৯, ২০২৬ - ৫:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সমৃদ্ধ স্বদেশ সাজানোই সরকারের স্বপ্ন-আসাদুল হাবিব দুলু এমপি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 18, 2026 - 5:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

নারায়নগঞ্জে, ১৮ আগস্ট ২০২৬ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষা, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং একটি নিরাপদ, সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ নির্মাণ—এই অঙ্গীকার নিয়েই আমাদের পথচলা। আগামী দিনগুলোতে জনগণকে সঙ্গে নিয়ে এই পথ আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।

তিনি বলেন, ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যা প্রায়শই আছড়ে পড়ে উপকূলীয় অঞ্চলে। দুর্যোগের কবল থেকে রক্ষা পেতে এ অঞ্চলের মানুষদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। সেই সংকটকালে মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাতে দুর্যোগ ও ত্রাণমন্ত্রণালয় উপকূলবাসীর পাশে আছে অবিচল।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ১১ টি উপকূলীয় জেলার জন্য ১১টি রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, এমপি, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো.সাইফুল ইসলাম, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ মিজ জনকো তাকাশি প্রমুখ।