ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 31, 2026 - 12:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান’ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে কেরানীগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকালসকাল ১১টায় উপজেলা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

এদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, একাডেমিক শিক্ষা অফিসার হালিমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুল সাত্তার বেগ, সমাজসেবা অফিসার,শিবলী জামান,উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাইবুর রহমান এবং নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মালেক মিয়া। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন,সাহিত্যকর্ম ও অবদান তুলে ধরেন।বক্তারা বলেন,নজরুলের সাম্য ও চেতনার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।