ঢাকা | আগস্ট ৩১, ২০২৬ - ৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে জামিনে বেরিয়ে বাদিকে প্রাণনাশের হুমকি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 31, 2026 - 12:11 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহীর তানোরে আলোচিত হত্যা চেস্টা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসেই মামলা তুলে নিতে বাদির পরিবারকে নানাভাবে ভয়ভীতি,এলাকাছাড়া করা ও হত্যার হুমকি দিচ্ছে। মামলা তুলে নিয়ে আপোষ-মিমাংসা না করলে তার পরিবারকে এলাকা ছাড়া ও তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে প্রতিনিয়ত। কাজল ও শাহাজাহান আলী তাদের লোকজন নিয়ে লাদনা,লোহার রড় ও দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় টহল দিচ্ছে।মাইনুলকে যেখানে পাবে সেখানেই শায়েস্তা করা হবে।তাদের এমন সন্ত্রাসী কর্মকান্ডের ভয়ে মাইনুল বেশকিছু দিন থেকে বাড়ি ছাড়া।

এ ঘটনায় (রোববার ২৯আগস্ট)

ভুক্তভোগী উপজেলার বৈদ্যপুর গ্রামের মাইনুল হক তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্তরা হলেন- বৈদ্যপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র আবুল খায়ের কাজল (৩৫) ও তরিকুল ইসলামের পুত্র শাহাজান আলী (৫৫)সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে স্থানীয়রা ন্যায় বিচারের স্বার্থে আসামিদের জামিন বাতিল করে তাদের আটকের দাবি করেছেন।জানা গেছে,বৈদ্যপুর গ্রামের মাইনুল ইসলামের সঙ্গে একই গ্রামের কাজল ও শাহাজাহান আলীর বিরোধ চলে আসছে।এমতাবস্থায় গত ১৪মে রাতে বৈদ্যপুর হতে শিকপুর গামী পাকা রাস্তায় মাইনুল মোটসাইকলে নিয়ে পৌছামাত্র কাজল ও শাহজাহানের নেতৃত্বে প্রায় ৮ থেকে ১০ জন মিলে মাইনুলকে মারপিট,মোটরসাইকেল ভাঙচুর,দুটি এ্যান্ড্রুয়েট মোবাইল ও নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।এঘটনায় তানোর থানায় মামলা করা হলে

আসামিরা আদালত থেকে জামিন নিয়ে এসে মাইনুল ও তার পরিবারকে এলাকাছাড়া করাসহ হত্যার হুমকি দিচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে শাহজাহান আলী ও কাজল উভয়েই এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের ফাঁসানোর জন্যই অসৎ উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে।এবিষয়ে জানতে চাইলে মাইনুল ইসলাম বলেন,আসামিদের অব্যাহত হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণে তিনি বেশকিছু দিন থেকে বাড়ি ছাড়া হয়ে আছি।