ঢাকা | সেপ্টেম্বর ৭, ২০২৬ - ১১:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 7, 2026 - 3:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট এলাকায় তিনটি চালকলে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনজন অভিযুক্তকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে কারাদণ্ড দেওয়া হয়নি।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাঙ্গুনিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজান নাজনীন সেতু জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।