তানোরে গলায় ওড়না পেঁচিয়ে কিশোরীর আত্নহত্যা
সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহীর তানোরে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এক কিশোরী। ওই কিশোরীর নাম অনুরাধা দাস (১৬)। অনু তানোর পৌর সদরের হিন্দুপাড়া গ্রামের উজ্বলের পালিত কন্যা।রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন। এসময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সএ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।এব্যাপারে তানোর থানার
অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, এঘটনায় তানোর থানায় একটি (ইউডি) অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।কি কারণে কিশোরী অনুরাধা দাস আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।








