ইতালির পাদোভায় তিন দিন ব্যাপী মিলান কনস্যুলেট অফিসের আয়োজনে ভ্রাম্যমাণ সেবা প্রদান
জাকির হোসেন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ : ইতালিস্হ মিলান কনস্যুলেট অফিসের আয়োজনে ও বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগীতায় পাদোভা শহরে তিন দিন ব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে। পাদোভা , ভেনিস , ত্রেভিজো সহ আশেপাশের শহরে বসবাসরত প্রবাসীরা পাসপোর্ট নবায়ন , বিভিন্ন সনদ গ্রহণ , নো ভিসা আবেদন সহ নবায়ন কৃত পাসপোর্ট গ্রহণ করেন । সে সময় উপস্থিত ছিলেন মিলান কনস্যুলেট অফিসের শ্রম কনসাল মোহাম্মদ শরিফুল ইসলাম সহ অন্যান্ন কর্মকর্তা বৃন্দ। তিন দিন ব্যাপী ভ্রাম্যমাণ সেবা সফল করতে সার্বিক ভাবে সহায়তা করেন পাদোভা শহরে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে আশিকুর রহমান ইউসুফ , জাকির ভূইয়া , জানাশরিফ জানাসু , খন্দকার রেজাউর রহমান তুহিন , রফিকুল ইসলাম , সফিকুল ইসলাম স্বপন , এ বি এম মাজহারুল আলম ফিরোজ , কামাল আকন প্রমুখ। তিন দিনের ভ্রাম্যমাণ সেবা প্রদানে ভিসেন্সা বিএনপি নেতৃবৃন্দ মিলান কন্স্যুলেট অফিসের কর্মকর্তাদের সাথে সাক্ষাত করে ফুলের শুভেচ্ছা জানান। তিন দিনের কনস্যুলেট সেবায় প্রায় ২ হাজার প্রবাসী সেবা গ্রহন করেন।








