ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৬ - ১০:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা, মামদানির পাশে লেটিশিয়া জেমস

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 16, 2026 - 2:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার
প্রতিবেদক: মো. নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)নিউইয়র্ক সিটি ও অঙ্গরাজ্যের কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের নেতৃত্বে পৃথক দুটি মামলায় নতুন ‘পাবলিক চার্জ’ নীতির কার্যকারিতা বন্ধ করার দাবি জানানো হয়েছে।

নতুন নীতির আওতায় অভিবাসী কোনো ব্যক্তি সরকারি সহায়তা বা সুবিধা গ্রহণ করলে তার গ্রিন কার্ড, ভিসা বা যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন বিবেচনার সময় সেটিকে নেতিবাচকভাবে দেখার জন্য অভিবাসন কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হচ্ছে। নীতিটি আগামী শুক্রবার কার্যকর হওয়ার কথা রয়েছে।

মেয়র মামদানি অভিযোগ করেন, এই পরিবর্তন অভিবাসী পরিবারগুলোর মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করবে। তার মতে, বহু পরিবার SNAP, Medicaid ও সাশ্রয়ী আবাসনের মতো বৈধ সরকারি সুবিধা নিতে দ্বিধায় পড়তে পারে—বিশেষ করে যেসব পরিবারের সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক।

অন্যদিকে লেটিশিয়া জেমসের নেতৃত্বে নিউইয়র্কসহ ২১টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া ফেডারেল আদালতে মামলা করেছে। মামলায় অভিযোগ করা হয়েছে, নতুন ব্যাখ্যা ফেডারেল সরকারের ক্ষমতার সীমা অতিক্রম করছে এবং অভিবাসীদের বৈধ সরকারি সুবিধা গ্রহণ থেকে নিরুৎসাহিত করার মতো ‘চিলিং ইফেক্ট’ তৈরি করতে পারে।

নিউইয়র্ক সিটির মামলায় সান ফ্রান্সিসকো, শিকাগো ও সিয়াটলসহ আরও কয়েকটি স্থানীয় সরকারও যুক্ত হয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিকে ঘিরে ফেডারেল ও স্থানীয় সরকারের মধ্যে আইনি সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

Inline image