ঢাকা | সেপ্টেম্বর ১৬, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

২০২৮ প্রেসিডেন্ট নির্বাচন: কমলা হ্যারিস লড়লে প্রার্থী হবেন না গ্যাভিন নিউজম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 16, 2026 - 2:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার
প্রতিবেদক: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)যুক্তরাষ্ট্র: ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হলে নিজে প্রেসিডেন্ট পদে লড়বেন না বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।

সিএনএনের সাংবাদিক জেক ট্যাপারের সঙ্গে এক সাক্ষাৎকারে নিউজম বলেন, হ্যারিস নির্বাচনে অংশ নিলে তিনি নিজে প্রার্থী হবেন না। তার ভাষায়, দুজন একই সময়ে প্রতিদ্বন্দ্বিতা করলে সেটি হবে “mutually assured destruction”—অর্থাৎ উভয়ের জন্যই ক্ষতিকর রাজনৈতিক লড়াই।

নিউজম আরও বলেন, হ্যারিসের সমর্থক, বন্ধু ও রাজনৈতিক নেটওয়ার্কের সঙ্গে তারও ব্যাপক মিল রয়েছে। তাই দুজনের মধ্যে ডেমোক্রেটিক প্রাইমারিতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হলে অন্য প্রার্থীরাই লাভবান হতে পারেন।

তবে কমলা হ্যারিস এখনো ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। নিউজমও এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি।

নিউজম ও হ্যারিস—দুজনেরই ক্যালিফোর্নিয়ার রাজনীতিতে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০২৮ সালের ডেমোক্রেটিক মনোনয়ন দৌড়ে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। নিউজমের সাম্প্রতিক মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।