২৯০৫ ওয়েস্ট ১৭থ স্ট্রিট-এর এই প্রকল্পে ৮০ শতাংশ থেকে ১৩০ শতাংশ Area Median Income (AMI) পর্যায়ের পরিবারের জন্য অ্যাপার্টমেন্ট রয়েছে। আকার অনুযায়ী ভাড়া ও আয়ের যোগ্যতাও ভিন্ন।
৮০ শতাংশ AMI পর্যায়ে ১৩টি এক-বেডরুম অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ১,৬৮১ ডলার এবং দুইটি দুই-বেডরুম অ্যাপার্টমেন্টের ভাড়া ২,০০২ ডলার। অন্যদিকে ১৩০ শতাংশ AMI পর্যায়ে আটটি এক-বেডরুমের ভাড়া ২,৫০০ ডলার এবং একটি দুই-বেডরুমের ভাড়া ২,৮৫০ ডলার।
যেভাবে আবেদন করবেন
আবেদন করতে হলে প্রথমে NYC Housing Connect-এ অ্যাকাউন্ট খুলে নিজের প্রোফাইল সম্পূর্ণ করতে হবে। এরপর নিজের পরিবারের সদস্যসংখ্যা ও বার্ষিক আয়ের সঙ্গে মিলিয়ে যোগ্য অ্যাপার্টমেন্টের লটারি খুঁজে আবেদন করতে হবে। নিউইয়র্ক সিটির Housing Connect-এ পাঁচটি বরোর বিভিন্ন অ্যাফোর্ডেবল হাউজিং লটারি দেখা ও আবেদন করা যায়।
আবেদন করার পর নির্বাচিত হলে আয় ও সম্পদের প্রমাণ, পে-স্টাব, W-2, ব্যাংক বা বিনিয়োগের হিসাব, পরিচয়পত্র এবং পরিবারের সদস্যদের প্রয়োজনীয় নথি জমা দিতে হতে পারে।
তবে লটারিতে আবেদন করলেই অ্যাপার্টমেন্ট পাওয়া নিশ্চিত নয়। যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয় এবং পরে বিস্তারিত যাচাই করা হয়। (NYC311)
আবেদনের সরকারি প্ল্যাটফর্ম: NYC Housing Connect
গুরুত্বপূর্ণ: ২৯ সেপ্টেম্বরের এই নির্দিষ্ট লটারি কনি আইল্যান্ডের ২৯০৫ West 17th Street-এর ২৪টি ইউনিটের জন্য। নিউইয়র্ক সিটিতে অন্যান্য অ্যাফোর্ডেবল হাউজিং লটারির শেষ তারিখ আলাদা হতে পারে।