ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ৪:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সরকারি কর্মকর্তা- কর্মচারীদের সততার সাথে দায়িত্ব পালনের আহবান জেলা প্রশাসকের।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 21, 2026 - 9:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

স্টাফ রিপোর্টারঃজন-আকাঙ্ক্ষা পূরণে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান। জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, দক্ষতা ও ন্যায়পরায়ণতা বজায় রেখে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি সরকারি সেবার প্রতিটি স্তরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে সেবামূলক ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করার আহবান জানান।

সেমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শনে গিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারীগণের সাথে মতবিনিময়েকালে এসব কথা বলেন জেলা প্রশাসক সাইফুর রহমান। পরিদর্শনে গিয়ে তিনি তারাকান্দা উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চ উদ্বোধন,বৃক্ষরোপন কর্মসূচিসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

মতবিনিময় অনুষ্ঠানে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন, উপজেলা পর্যায়ের সকল দপ্তরে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা প্রশাসক বলেন, সরকারি কর্মকর্তা-
কর্মচারীদের ওপর জনগণের অনেক প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে সব কর্মকর্তা-কর্মচারীকে সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ হতে হবে। এর আগে তিনি উপজেলায় পৌছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা।

জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত সেবা প্রত্যাশীদের বক্তব্য শুনে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি সরকারি সেবার মান, দাপ্তরিক কার্যক্রম ও জনসেবামূলক উদ্যোগসমূহের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত বার্ষিক ‘এসেম্বলি ফেয়ার-২০২৬’-এ অংশগ্রহণ করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন । শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সম্ভাবনাকে উৎসাহিত করার পাশাপাশি তিনি তাদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে তারাকান্দা উপজেলা মুক্তমঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মুক্তমঞ্চের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন। পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে এ সময় বৃক্ষ ও ডাস্টবিন বিতরণ করা হয়। শিক্ষা, মানবিক সহায়তা, পুনর্বাসন ও পরিবেশ সুরক্ষার সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে তারাকান্দায় জনকল্যাণমুখী কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।