ঢাকা | সেপ্টেম্বর ২৯, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় ভসছেন নাঈমা খান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 29, 2026 - 3:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান:তানোরে উপজেলার প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি মাঠপর্যায়ে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।

উপজেলা পরিষদ চত্বরে এর প্রভাব দেখা যাচ্ছে। ফুলের বাগান, পরিচ্ছন্ন ও ছিমছাম পরিবেশে সেবাপ্রার্থীদের জন্য তৈরি হয়েছে স্বস্তিদায়ক পরিবেশ। জনসেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,কার্যালয়কেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি মাঠপর্যায়ে সরকারি সেবা ও সেবামূলক কার্যক্রমের বাস্তব অবস্থা জানতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করছেন ইউএনও।
সরকারি বিভিন্ন কর্মসূচি ও সেবার সুবিধা প্রকৃত

উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা সরেজমিনে তদারকি করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সুবিধা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন এবং সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও উপজেলা প্রশাসনের প্রস্তুতি ও সমন্বয় রয়েছে। বাল্যবিবাহের খবর পাওয়া গেলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বয়ে তাৎক্ষণিক

প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলার ঘটনা ঘটলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে উপজেলা প্রশাসন। নিয়মিত বাজার মনিটরিং, মাদক, বাল্যবিবাহ, সরকারি সম্পত্তি দখলসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারি খাল, জলাশয় ও জমি অবৈধ দখলমুক্ত রাখা এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার বিষয়েও নজরদারি রয়েছে।মাঠ প্রশাসনের কার্যক্রমে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে সমস্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো দ্রুত প্রশাসনের নজরে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি সেবা ও উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করছেন উপজেলা প্রশাসন। সরকারি সেবার ক্ষেত্রে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভিন্ন মানুষের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো সমস্যা বা অনিয়মের খবর পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, সরকারি সেবার মূল লক্ষ্য হচ্ছে জনগণের কাছে দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেওয়া। উপজেলার বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। বাল্যবিবাহ, মাদকসহ সামাজিক সমস্যার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাঠ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সরকারি সেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানের মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।