ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন
মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৬) ভূরুঙ্গামারী উপজেলায় তার বাড়িতে সন্ধা থেকে আলোচনা সভা এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আব্দুল হামিদ খান ভাসানী ১২ ডিসেম্বর ১৮৮০ সালে জন্ম গ্রহন করেন সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ ইউনিয়নের ধানগড়া গ্রামে।তার পিতা হাজী শরাফত আলী খান, তিনি ১৭ নভেম্বর ১৯৭৬ সালে ঢাকা মেডিকে কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
তিনি কখনো মন্ত্রী-এমপি হওয়ার লোভ করেননি। সারাজীবন লুঙ্গি-পাঞ্জাবি পরে, সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছেন। ক্ষমতার চেয়ে মানুষের অধিকারকেই বড় মনে করতেন। এজন্য আজও কোটি মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তার শৈশব ছোটবেলায় বাবা-মা মারা যাওয়ায় চাচা ইব্রাহিম খানের কাছে বড় হন।খুব অল্প বয়সে তিনি পীর সৈয়দ নাসির উদ্দিন বোগদাদীর সংস্পর্শে আসেন এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হন। রাজনৈতিক জীবনের শুরু
প্রথমে তিনি আসামে কৃষক আন্দোলনে যোগ দেন।১৯১৭ সালে কংগ্রেসে যোগ দিয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনে নামেন।১৯২৬ সালে আসামে কৃষক-প্রজা পার্টি গঠন করেন।জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন, এজন্য আসাম থেকে তাঁকে বহিষ্কারও করা হয়।
পাকিস্তান আমল ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা
১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানে চলে আসেন।১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন, পরে যা আওয়ামী লীগ হয়। তিনিই ছিলেন এর প্রথম সভাপতি।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে নেতৃত্ব দেন।১৯৫৭ সালে আওয়ামী লীগ থেকে বের হয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন।কাগমারী সম্মেলন ও স্বাধীনতার পথে
১৯৫৭ সালে টাঙ্গাইলের কাগমারীতে ঐতিহাসিক সম্মেলন ডাকেন। সেখানে তিনি পাকিস্তানের শাসকদের উদ্দেশে বলেন, আসসালামু আলাইকুম” অর্থাৎ প্রয়োজনে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাবে।এই বক্তব্য বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে নতুন গতি আনে।১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন।১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি সর্বদলীয় সংগ্রাম পরিষদের উপদেষ্টা ছিলেন। ফারাক্কা লং মার্চ ১৯৭৬ সালে মৃত্যুর কিছুদিন আগে ভারতের ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক *ফারাক্কা লং মার্চে* নেতৃত্ব দেন। তখন তাঁর বয়স ছিল ৯৬ বছর এই লং মার্চ বাংলাদেশের পানির অধিকার আদায়ের আন্দোলনে মাইলফলক হয়ে আছে
তার মৃত্যুর পর টাঙ্গাইলের সন্তোষে তাঁকে দাফন করা হয়। সেখানেই এখন তাঁর মাজার রয়েছে।
ভূরুঙ্গামারী হলো একদম আসাম ঘেঁষা। আর ভাসানী যৌবনের বড় একটা সময় আসামেই কাটাইছেন।প্রথমে সিরাজগঞ্জ থেকে আসামে যান পীরের সাথে।আসামের ধুবড়ি, গোয়ালপাড়ায় কৃষকদের নিয়ে কাজ করতে করতে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী বর্ডার এলাকায় আসা-যাওয়া শুরু হয়।তখন তো রাস্তা ছিল না। দুধকুমার-ব্রহ্মপুত্র নদী দিয়া নৌকায়, আর পায়ে হেঁটে হেঁটে গ্রামে গ্রামে ঘুরতেন।জমিদার আর ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করতে এই ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম এলাকায় বারবার আসছেন। ভূরুঙ্গামারীতেও তার অনেক আত্তীয় স্বজন রয়েছে।
৫০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা মজলুম জননেতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন নিপীড়িত-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, ভাসানীর রাজনীতি ছিল মানুষের মুক্তি, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার রাজনীতি। তাঁর দেখানো পথে চললেই সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা সভা শেষে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।








