ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে দূর্গম কাশবনের চরে অশ্লীল নাচের আসর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 29, 2026 - 4:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

মো: আব্দু রাজ্জাক (কাজল) কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের সামাদের ঘাট সংলগ্ন দূর্গম ইসলামপুর চরে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া বিস্তীর্ণ কাশবনে গড়ে উঠেছিল মাদক, জুয়া, পতিতাবৃত্তি ও বাইজি দিয়ে অশ্লীল নাচের আসর।

পুলিশ সূত্রে জানাযায় স্থানীয় কিছু যুবক এই দূর্গম কাশবনের চরে চা/কফি শপের নামে মূলত মাদক,পতিতাবৃত্তি ও বাইজি নৃত্যের আসর পরিচালনা করে আসছিলো। ভূরুঙ্গামারী উপজেলার স্কুলগামী ছেলে মেয়েরা স্কুল ফাঁকি দিয়ে প্রতিদিন এই কাশবনের চরে অবস্থান করে অসামাজিক কার্যকালাপে লিপ্ত হতো। এছাড়া সন্ধ্যা হলেই কফি শপের ডিজে নাচের স্টেজে নর্তকী ভাড়া করে এনে অশ্লীল নৃত্যের পাশাপাশি মাদক সেবন ও উন্মুক্ত কাশবনে পতিতাবৃত্তি পরিচালনা করা হতো। দূর্গম চর, বিস্তীর্ণ কাশবন ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণের উক্ত স্থানে থানা পুলিশের পক্ষের নজরদারি ও নিরাপত্তাবিধান করা প্রায় অসম্ভব হয়ে উঠেছিলো। স্থানীয় কিশোর কিশোরীদের নৈতিক অবক্ষয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই কফিশপ ও ডিজে পার্টি।

ভূরুঙ্গামারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের একটি দল ২৯ সেপ্টেম্বর দুপুরে প্রায় অর্ধশতাধিক গ্রামপুলিশ নিয়ে দূর্গম চরে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকালাপের এই আস্তানা গুড়িয়ে দেয়। এই অভিযানে ফলে স্থানীয় সচেতন অভিভাবক ও এলাকাবাসী স্বস্থি প্রকাশ করেছে।

 

ভূরুঙ্গামারী সার্কেল এএসপি বলেন ভারতীয় সীমান্ত সংলগ্ন ওই দূর্গম কাশবনে কফি খেতে যাওয়ার উদ্দেশ্য হলো মূলত মাদক সেবন ও অসামাজিক কার্যকালাপ করা। বিনোদনের আঁড়ালে পরিচালিত অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত থাকবে।