ঢাকা | অক্টোবর ১, ২০২৬ - ৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডামুড্যায় দলিল টেম্পারিংয়ের, প্রতারণা ও জালিয়াতির দায়ে একজন গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, October 1, 2026 - 1:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

শরীয়তপুর প্রতিনিধি : মোহাম্মদ পরশ মিয়া জেলার ডামুড্যা উপজেলায় আজ ৩০ সেপ্টেম্বর বিকাল ৩.৪৫ ঘটিকার সময় উপজেলা ভূমি অফিস ডামুড্যা এ বিবিধ মোকদ্দমার (মিসকেস) শুনানি চলাকালে পূর্ব ডামুড্যা ইউনিয়নের সম্ভুকাটি গ্রামের আবুল হাসেম গাছা এর ছেলে জুলহাস উদ্দিন গাছা একটি

প্রতারণামূলকভাবে টেম্পারিংকৃত দলিলসহ হাতেনাতে ধরা পড়েন । পরে আসামি কর্তৃক উপস্থাপিত ৭০৮/২০০৯ নম্বর দলিলে হস্তান্তরিত জমির পরিমাণ উল্লিখিত ছিল ২০ (বিশ) শতক। দলিলটি পর্যবেক্ষণে দলিলের বিভিন্ন পাতায় জমির পরিমাণের স্থানে ঘষামাজা পরিলক্ষিত হয়। পরবর্তীতে শরীয়তপুর সদর মহাফেজখানায় উক্ত দলিলের বালাম বহি তল্লাশিতে দেখা যায় যে, দলিলে প্রকৃতপক্ষে ১০ (দশ) শতক জমি হস্তান্তরিত হয়েছে।

উক্ত টেম্পারিংকৃত দলিলের মাধ্যমে আসামি ইতোপূর্বে ১২ (বারো) শতক জমির নামজারি হাসিল করে। আরো ০৮ (আট) শতক জমির নামজারি হাসিলের জন্য জুলহাস উদ্দিন গাছা ভাই হারুন গাছা-এর নামীয় ১০৫০ (IX-I)/২০২৫-২০২৬ নামজারি মোকদ্দমামূলে সৃজিত ২৫-১৩২ খতিয়ান বাতিলের জন্য সহকারী কমিশনার (ভূমি), ডামুড্যা, শরীয়তপুর-এর নিকট আবেদন দাখিল করে। উক্ত আবেদনে জুলহাস উদ্দিন গাছা উল্লেখ করে যে, তার ভাই অফিসকে ভুল বুঝিয়ে বেশি জমি নামজারি করেছে।

আসামির দলিলটি পূর্বের, তার ভাইয়ের দলিলটি পরের, তাই তার ভাইয়ের নামজারিটি বাতিল করে জুলহাস উদ্দিন গাছা কে পূর্ণ ২০ (বিশ) শতক জমি নামজারি করতে আবেদনে উল্লেখ করে। টেম্পারিংকৃত দলিল উপস্থাপনের মাধ্যমে জুলহাস উদ্দিন গাছা কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে নিজের আপন ভাইয়ের নামীয় মিউটেশন বাতিল করে প্রাপ্যতার চেয়ে অধিক জমি নিজের অনুকূলে মিউটেশনের অপরাধমূলক চেষ্টায় লিপ্ত হয়। এ সময় উপজেলা ভূমি কর্মকর্তা

জুলহাস গাছা-র এসকল কর্মকাণ্ড ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ধারা ৪(১)(ক), ৪(১)(চ) ও ৫(১)(গ) অনুসারে ভূমি সংক্রান্ত প্রতারণা ও জালিয়াতির অপরাধ। আইনে এসকল অপরাধের জন্য মামলা করে আটক করা হয়।পরে

গ্রেফতারকৃত আসামি-কে ডামুড্যা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পূর্ব ডামুড্যা বাদী হয়ে থানায় ইতোমধ্যে এজাহার দাখিল করেছেন। টেম্পারিংকৃত দলিলটি মামলার আলামত হিসেবে জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূমি সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণার অপরাধ প্রতিরোধে উপজেলা ভূমি অফিস, ডামুড্যা, শরীয়তপুর-এর আইনানুগ কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান