সেককাসের হাই টেক হাই স্কুলে নতুন স্বীকৃতি, টানা চতুর্থ বছর নিউ জার্সির সেরা তিনে-
প্রতিবেদক:এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র)সেককাস, নিউ জার্সি: সেককাসের High Tech High School আবারও রাজ্যজুড়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। Niche-এর ২০২৬ সালের র্যাংকিংয়ে স্কুলটির Media, Visual & Performing Arts Academy নিউ জার্সির পাবলিক আর্টস হাইস্কুলগুলোর মধ্যে তৃতীয় স্থান পেয়েছে। এটি টানা চতুর্থ বছর স্কুলটি রাজ্যের সেরা তিনে অবস্থান করল।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের Best Public High Schools for the Arts তালিকায় ৪৭৮টি স্কুলের মধ্যে High Tech High School ৬০তম হয়েছে।
স্কুলটির Media, Visual & Performing Arts Academy-তে গ্রাফিক আর্টস, রেডিও ও টেলিভিশন প্রোডাকশন, ইন্টার্যাকটিভ মিডিয়া, থিয়েটার আর্টস ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষার সুযোগ রয়েছে।
Hudson County Schools of Technology-এর সুপারিনটেনডেন্ট Tom Macagnano বলেন, টানা চার বছর নিউ জার্সির শীর্ষ তিনটি আর্টস প্রোগ্রামের মধ্যে থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের কঠোর পরিশ্রমের প্রতিফলন।
স্কুলের কর্মকর্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা, আগ্রহ ও নিষ্ঠার পাশাপাশি শিক্ষকদের অবদানেরও প্রশংসা করেছেন।








