ঢাকা | অক্টোবর ৬, ২০২৬ - ৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে হোটেল, ডেন্টাল ও ফল ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 6, 2026 - 9:47 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াইতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বাসি খাবার সংরক্ষণ  মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ এবং বেশীদামে ফল বিক্রির দায়ে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।​

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার  গোড়াই ও সোহাগপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।​

জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার বিক্রির দায়ে সোহাগপুর এলাকার ‘বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে গোড়াই এলাকার ‘মোল্লা ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার’- কে ৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে ফল বিক্রির দায়ে গোড়াই উড়াল সেতুর নিচে ৩ ফল বিক্রেতাকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানের ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, জনস্বার্থে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।