বারহাট্টায় প্রশাসনের তদারকিতে নিয়ম মেনেই গোড়ল ব্রীজের অবশিষ্ট ঢালাই সম্পন্ন খুশি এলাকাবাসী
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের গোড়ল ব্রীজে ছাদ ঢালাইয়ের কাজ উপজেলা প্রশাসনের কঠোর তদারকিতে শেষ হয়েছে।আজ ৭ অক্টোবর স্থায়ীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চন্দু,ইউপি সদস্য লিটন সহ এলাকার গণমাণ্য ব্যাক্তির সামনে এটি শেষ হয়।এর আগে গত ৪ অক্টোবর ব্রীজটি ঢালাইয়ের সময় পাথরে কিছু অংশে মাটি সদৃশ উপাদান ও বালিতে ছোট ছোট পাথরের টুকরা এবং সামান্য ময়লা বালি থাকায় সাথে সাথে ঢালাই কাজ বন্ধ করে দিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
সেদিনই প্রকল্পের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জমাকৃত পাথরের কিছু অংশে মাটি সদৃশ উপাদান পানি দ্বারা পরিস্কার ও বালি সমূহ চালুনী দিয়ে ভালোভাবে স্কিনিং করে অবশিষ্ট ঢালাই কাজ সম্পাদন করার প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়।নির্দেশনা মোতাবেক ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিস্কারকরণ ও স্কিনিং শেষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পুনরায় অবশিষ্ট নির্মাণ কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
জানা যায়, ১ কোটি ১৬ লাখ টাকার নির্মাণ ব্যায়ের ব্রিজটির নির্মাণকাজ অতিবৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে বিলম্ব হয়।সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাজ শেষ হলে গোড়লবাসীর যাতায়াত,কৃষি পণ্য পরিবহণ,স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সহজ যাতায়াত এবং দুর্যোগ ঝুকি হ্রাসে সহায়ক হবে।
এলাকাবাসী প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা দ্রুততার সঙ্গে ব্রিজের অবশিষ্ট নির্মাণকাজ শেষ করে যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার জানান, নির্মাণকাজের মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজের কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।কোন রকম অনিয়মের কোন সুযোগ নেই। প্রকল্পের ছাদ ঢালাই কাজে উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম ছন্দু,ইউপি মেম্বার লিটন মিয়া,এলাকার গণ্যমান্য ব্যক্তি আব্দুস সালাম,আনিছ মিয়া,আলামিন মিয়া গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেছেন।








