ঢাকা | অক্টোবর ৯, ২০২৬ - ৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ২০ পিচ ট্যাপেন্ডাডল গ্রেফতার-১ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 9, 2026 - 12:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ীকে ২০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেফতার।
 জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম ৮ অক্টোবর রাত্রি-০০.৫০ ঘটিকায় ধামইরহাট থানার আলমপুর ইউনিয়নের অন্তর্গত রঘুনাথপুর গ্রামের আব্দুল মতিন এর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩৯) এর বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করিয়া ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম কে গ্রফতার করে থানা পুলিশ। এ ব্যাপারে মাদক আইনে থানা একটি মামলা দায়ের করা হয়েছে।