ঢাকা | অক্টোবর ১১, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

৩০ লাখ টাকার জমি, দলিলে মালিকের বদলে কেয়ারটেকারের নাম: গ্রেপ্তারি পরোয়ানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 10, 2026 - 4:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

লোহাগাড়া, চট্টগ্রাম :—চট্টগ্রামের লোহাগাড়ায় জালিয়াতির মাধ্যমে সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় মো. ছাদেক (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি লোহাগাড়ার ব্যবসায়ী মো. হারেছ ওরফে ‘হারেছ কোম্পানি’র কেয়ারটেকার বলে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, এ ঘটনায় লোহাগাড়া থানার আদালতে সি.আর. মামলা নম্বর ৪৯৯/২৬ দায়ের করেন জমির মালিক ছৈয়দা মলিহা বারী। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, জমি কেনাবেচাকে কেন্দ্র করে বাদীর সঙ্গে মো. হারেছের আর্থিক লেনদেন হয়। জমির মূল্য বাবদ নগদ ও ব্যাংকের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। মো হারেজ কে জমির দখল ও বুঝিয়ে দেওয়া হয়।পরে মো. হারেছের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করা ছাদেক বাদীপক্ষের সরলতার সুযোগ নিয়ে হারেছের পরিবর্তে নিজের নাম ও ঠিকানা ব্যবহার করে একটা ভূয়া ও তর্কিত দলিল (১৫০৫ নং দলিল) একটি দলিল তৈরি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বিষয়টি জানতে পেরে বাদী আদালতের শরণাপন্ন হন। আদালত অভিযোগ আমলে নিয়ে ছাদেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে বাদীপক্ষের আইনজীবী জানান।

আইনজীবী সালেহ উদ্দিনের দাবি, ছাদেকের বিরুদ্ধে এর আগেও প্রতারণার অভিযোগে বিভিন্ন মামলা হয়েছে। বর্তমান এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক রয়েছেন বলেও দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে ছাদেকের বক্তব্য পাওয়া যায়নি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।বাদীপক্ষের আইনজীবী বলেন, ‘অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’