ঢাকা | অক্টোবর ১৩, ২০২৬ - ৮:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ একজন গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 13, 2026 - 12:43 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম কথিত হেরোইনসহ মোঃ শামীম হোসেন ওরফে ফটিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর হেফাজত থেকে একটি

মোটরসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে হরিশপুর গ্রামে মোঃ ইউসুফ আলীর বসতবাড়ির পশ্চিম পাশে নরেন্দ্রপুর থেকে হাকিমপুর বিওপিগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে

শামীম হোসেনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার শামীমের পিতার নাম মোঃ জালাল উদ্দীন এবং মাতার নাম মোসাঃ সামিনা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা নবাব জায়গীর আলতাফ হোসেন টোলা, সুন্দরপুর ইউনিয়ন এবং বর্তমান ঠিকানা স্বরূপনগর, চাঁপাইনবাবগঞ্জ। অভিযানে তাঁর হেফাজত থেকে ১৫০ গ্রাম হালকা বাদামি রঙের কথিত হেরোইন, চাবিসহ গাজীপুর-এ-০২-০৭৮৪ নম্বরের একটি পুরোনো নীল রঙের ১০০ সিসি হিরো হোন্ডা স্প্লেন্ডার

মোটরসাইকেল এবং একটি আকাশি রঙের পুরোনো ব্যবহৃত লিনেক্স বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।