ঢাকা | অক্টোবর ১৩, ২০২৬ - ৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় রাশেদ স্মৃতি সংসদ ও ফুটবল একাডেমিকে ক্রীড়া সামগ্রী উপহার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 13, 2026 - 12:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়ায় উত্তর রাঙ্গুনিয়ার রাশেদ স্মৃতি সংসদ ও রাঙ্গুনিয়া ফুটবল একাডেমিকে ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়েছে। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে এসব সামগ্রী প্রদান করেন রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কে আর এম খাইরুউদ্দীন মাহমুদ চৌধুরী (হিরু)। সোমবার বিকেলে সংগঠন দুটির প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. নাজমুল হাসান।

অ্যাডভোকেট কে আর এম খাইরুউদ্দীন মাহমুদ চৌধুরী (হিরু) বলেন, তরুণ ও যুব প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ক্রীড়া সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। তাই স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ার ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং নতুন খেলোয়াড় তৈরিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ক্রীড়া সামগ্রী পেয়ে সংগঠন দুটির প্রতিনিধিরা সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও অ্যাডভোকেট কে আর এম খাইরুউদ্দীন মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।