ঢাকা | অক্টোবর ১৩, ২০২৬ - ৮:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (এসআই) মো. জিয়াউর রহমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 13, 2026 - 1:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন নাচোল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জিয়াউর রহমান। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ১৩ দশমিক ৯ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় তিনি এ পুরস্কার অর্জন করেন।

জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। জেলা পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

নাচোল থানার এসআই মো. জিয়াউর রহমানের এ অর্জনে জেলা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।