ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 14, 2026 - 2:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সাতটি বিষয়ে বিজয়ী ৬০ জন প্রতিযোগীর মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা শহরের অক্ট্রয় মোড়স্থ মডেল মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্মসচিব আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী।