প্রচ্ছদ » » মান্দায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
মান্দায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
পরিদর্শনকৃত পূজামণ্ডপ দুটি হলো—প্রসাদপুর বাজার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির এবং ছোট বেলালদহ সার্বজনীন পূজামণ্ডপ।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষজনক মতামত প্রকাশ করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।#
