প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনে চার বিভাগের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন
কেরানীগঞ্জ, ঢাকা প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জে আজ সন্ধ্যা ৭টায় কোনাখোলা দুর্গামন্দির পরিদর্শন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি অলিউল্লাহ সেলিম, বস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ মিয়া, কোনাখোলা পূজামণ্ডপের সভাপতি নরেশ চন্দ্র সরকার সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন ও বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান এক দিনে চারটি বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চারটি বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিন্দু সম্প্রদায়ের মধ্যে শাড়ি বিতরণ করেন।








