ঢাকা | অক্টোবর ২১, ২০২৬ - ৯:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জের ​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় ফেন্সিডিল জব্দ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 21, 2026 - 1:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।
​বিজিবি সূত্র জানায়,

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত ০৮:৪৫ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১/২২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে এ অভিযান চালানো হয়। অভিযানে টহলদল ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা।

​জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে প্রচলিত আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,

​”দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”