রাঙ্গুনিয়া লালানগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এড. এহসান
রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এহসানুল হক এহসান। বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য এডহক কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-পদাধিকারবলে সদস্যসচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, শিক্ষক প্রতিনিধি মো. জাফর আহমদ এবং অভিভাবক সদস্য শিবলু কুমার নাথ।
নতুন এডহক কমিটি বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করবে।








