ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অপরাধ দমনে রাঙ্গুনিয়া মডেল থানায় যুক্ত হলো ড্রোন, প্রযুক্তির সহায়তায় বাড়বে নজরদারি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 31, 2026 - 7:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

রাঙ্গুনিয়া :প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে রাঙ্গুনিয়া মডেল থানা। এর অংশ হিসেবে থানার কার্যক্রমে যুক্ত করা হয়েছে ড্রোন। এর মাধ্যমে দুর্গম এলাকা, জনসমাগম, অপরাধপ্রবণ স্থান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আকাশপথে নজরদারি চালানো সম্ভব হবে।

ড্রোন প্রযুক্তির ব্যবহারে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত, বিশেষ অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির উদ্দিন বলেন, “বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। অপরাধের ধরন ও কৌশল পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। অপরাধ দমন, অপরাধীদের শনাক্তকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যেসব স্থানে সরাসরি পুলিশের পক্ষে দ্রুত পৌঁছানো কঠিন, সেসব এলাকায় ড্রোনের মাধ্যমে সহজেই নজরদারি করা সম্ভব হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে আমরা কাজ করছি।”

পুলিশের এ উদ্যোগের ফলে রাঙ্গুনিয়ার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আরও নিরাপদ রাঙ্গুনিয়া গড়ে তোলার প্রত্যাশা স্থানীয়দের।

-ইসমাঈল হোসেন নয়ন।