ইয়েমেনি নাগরিককে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন দায় স্বীকার বাংলাদেশির
বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃকুয়েতের মুতলা এলাকায় এক ইয়েমেনি নাগরিককে হত্যার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশের কাছে গিয়ে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পানি ছিটানোকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ইয়েমেনি নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনায় অভিযুক্ত বাংলাদেশিকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।








