ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪,৫২০ জন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 31, 2026 - 7:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী ব্যুরো প্রধান:২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৬ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী।শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী এ তথ্য জানান।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬১ হাজার ৮৯৪ জন। অকৃতকার্য হয়েছে ৮০ হাজার ৪২ জন।ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত

আবেদন করতে পারবেন। এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।এর আগে গত ২ জুলাই সারা দেশে একযোগে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করা হয়।

পরে এসব পরীক্ষা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যাবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এ বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন।