ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

লোহাগাড়ায় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও জ্ঞাতিসম্মেলন সম্পন্ন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 31, 2026 - 7:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

খলিল চৌধুরী, লোহাগাড়া।:লোহাগাড়ায় দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও জ্ঞাতিসম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে লোহাগাড়া কেন্দ্রীয় বিহারের উদ্যোগে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম পর্বে আধুনগর জ্ঞানবিকাশ বিহারের মহাধ্যক্ষ ভদন্ত শীলজ্যোতি মহাথেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মছদিয়া জ্ঞানবিকাশ বিহারের অধ্যক্ষ ভদন্ত এস ধর্মতিলক ভিক্ষু, প্রধান জ্ঞাতি ছিলেন চট্টগ্রাম প্রজ্ঞাশিষ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক ধর্মতিলক এস লোকপ্রিয় মহাথের, পঞ্চশীল প্রার্থনায় ছিলেন নারিশ্চা সদ্ধর্মজ্যোতি বিহারের সাবেক অধ্যক্ষ বাবু নিরঞ্জন বড়ুয়া।

২য়পর্বে লোহাগাড়া-সাতকানিয়া বৌদ্ধ ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি ভদন্ত রত্নানন্দ মহাথেরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদ যুগ্ম-সম্পাদক বিতান বিকাশ বড়ুয়া, স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি তুষার কান্তি বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনায় ছিলেন লোহাগাড়া কেন্দ্রীয় বিহারের সাধারন সম্পাদক চিত্ত বড়ুয়া, প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত সত্যপাল মহাথের, প্রধান স্বদ্ধর্মদেশক সংঘরত্ন এম প্রজ্ঞামিত্র থের।

৩য়পর্বে লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাধারন সম্পাদক সুজিত বড়ুয়া কাজলের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ-বিন-আখন্দ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুর রহমান ভূঁইয়া, সাতকানিয়া-লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদ সাধারন সম্পাদক মনিদ্র, প্রিয়দর্শী বড়ুয়া, লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের প্রধান উপদেষ্টা মনিদ্র লাল বড়ুয়া, নলিন বড়ুয়া, আলোচনা পেশ করেন অধ্যাপক মোঃ ইলিয়াছ, ভানু কুমার বড়ুয়া, প্রমুখ।