ঢাকা | নভেম্বর ৭, ২০২৬ - ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বারহাট্টায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 7, 2026 - 2:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

মামুন কৌশিক, নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ শনিবার ৭ নভেম্বর সকালে উপজেলা পরিষদ হলরুমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।দিবসটি  উপলক্ষে আলোচনা সভা,বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও উপহার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, ওসি (তদন্ত) শফিকুজ্জামান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম সহ প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও উপহার তুলে দেন অতিথিরা।পরে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা প্রকৌশলী কাজী আব্দুল বাতেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা।