ঢাকা | নভেম্বর ১২, ২০২৬ - ৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কোদালা ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাওলানা হাফেজ গাজী এনামুল হক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 11, 2026 - 5:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাফেজ গাজী এনামুল হক।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি চট্টগ্রাম এ কে এম ফজলুল কাদের চৌধুরী স্মৃতি পরিষদের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও ধর্মীয় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।