জাতীয় পর্যায়ে সাঁতারে অংশ নেওয়া পায়েল নাথকে পুরস্কৃত করল রাঙ্গুনিয়া ক্রীড়া সংস্থা
রাঙ্গুনিয়া প্রতিনিধি:চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১’-এ জাতীয় পর্যায়ে সাঁতারে অংশ নেওয়া হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল নাথকে পুরস্কৃত করেছে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থা।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে পায়েল নাথকে সাতাঁরের ট্র্যাকস্যুট, গগলস ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সাংসদ হুমাম কাদের চৌধুরী’র নির্দেশনায় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরুর পক্ষ থেকে এসব উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু।
জাতীয় পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে রাঙ্গুনিয়ার মুখ উজ্জ্বল করা পায়েল নাথের পাশে দাঁড়ানোকে স্থানীয় ক্রীড়াঙ্গনে তরুণ প্রতিভা বিকাশে উৎসাহমূলক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।








