ঢাকা | নভেম্বর ১৯, ২০২৬ - ১২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভিপি আনছুরের নেতৃত্বে কাপ্তাই সড়কে সন্ত্রাসবিরোধী মশাল মিছিল, শেষে সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 18, 2026 - 5:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : ১৮ নভেম্বর ২০২৬, বুধবার: সন্ত্রাস, নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ সদস্য জননেতা হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় ভিপি আনছুর উদ্দিনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আয়োজিত মশাল মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ ও অরাজকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, রাঙ্গুনিয়ায় কোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা প্রতিহত করতে হবে। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।