ঢাকা | নভেম্বর ২০, ২০২৬ - ৩:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তুরস্কে উচ্চশিক্ষার স্কলারশিপ নিয়ে যাচ্ছেন দারুল ইরফান মাদরাসার মেধাবী শিক্ষার্থী আহমাদ শুকরান সালেহীন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 19, 2026 - 2:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

চট্টগ্রাম প্রতিনিধি: তুরস্কে উচ্চশিক্ষা অর্জনের জন্য স্কলারশিপ লাভ করায় দারুল ইরফান মাদরাসার মেধাবী শিক্ষার্থী আহমাদ শুকরান সালেহীনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চট্টগ্রামের চান্দগাঁওয়ে অবস্থিত দারুল ইরফান মাদরাসার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মাদরাসার মুহতারাম সেক্রেটারি প্রফেসর ড. মো. এনামুল হক তার হাতে ক্রেস্ট তুলে দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমাদ শুকরান সালেহীনের সার্বক্ষণিক অভিভাবক জনাব আব্দুল জব্বারসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, দারুল ইরফান মাদরাসা থেকে ২০২৫ সালে দুইজন এবং ২০২৬ সালে তিনজনসহ মোট পাঁচজন শিক্ষার্থী তুরস্কে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ অর্জন করেছেন। ইতোমধ্যে চারজন শিক্ষার্থী তুরস্কে পৌঁছেছেন। আহমাদ শুকরান সালেহীনও আগামী কয়েক দিনের মধ্যে ইনশাআল্লাহ তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদরাসার অধ্যক্ষ মহোদয়ের দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মাদরাসা কর্তৃপক্ষ আহমাদ শুকরান সালেহীনের নিরাপদ যাত্রা, উজ্জ্বল ভবিষ্যৎ এবং উচ্চশিক্ষায় সফলতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।