হাটহাজারীর কাটিরহাট বাজারে শতাধীক দোকান উচ্ছেদ।
সুমন পল্লব হাটহাজারী চট্টগ্রাম ঃ হাটহাজারীর কাটিরহাট বাজারে শতাধীক দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ। গতকাল সোমাবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, হাটহাজারী -নাজিরহাট মহাসড়কের সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।
মহাসড়ক সম্প্রসারণ করতে গিয়ে রাস্তার দুই পাশে অবৈধ ভাবে সওজ জায়গা দখল করে রাখা প্রায় শতাধীক দোকান উচ্ছেদ করা হয়। এতে করে কয়েক কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।সড়ক সম্প্রসারণের জন্য সরকারি জায়গায় অবৈধ স্থাপিত স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে সওজর দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান।








