ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অবৈধ ইটভাটায় অভিযান, ৮ লাখ টাকা জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 22, 2020 - 6:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 161 বার

মাহমুদুল হাসান, রংপুর জেলা প্রতিনিধিঃ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন কার্যক্রমসহ নানা অনিয়ম থাকার দায়ে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে আজ (২২ ডিসেম্বর) ৮ লাখ অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসন, রংপুর এর মোবাইল কোর্ট।

মঙ্গলবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

রংপুর জেলার সকল উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে র‍্যাব-১৩, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস সহযোগিতা করে।

তিনি আরো জানান, নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা, পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে ৪ টি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কয়েকটি ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর স্থাপনা ও অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।