ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতার অফিসে হামলা, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 30, 2020 - 5:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 129 বার

লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড দাশপুকুর এলাকায় সাবেক ছাত্র লীগ নেতা সেলিম মোরশেদ এর কার্যালয় ভাঙ্গচুর করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এসময়ে
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাঁধাই করা ছবি ভেঙ্গে মেঝেতে ফেলে দেয় সন্ত্রাসীরা। সেইসাথে তারা ছিঁড়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বাঁধাই করা ছবিও ছিঁড়ে ফেলেছে। রাসিক মেয়র লিটনের ছবি ভেঙ্গে ফেলতে পারেনি তারা। সেইসাথে দলীয় কার্যালয়ের আসবাবপত্রও ভেঙ্গে ফেলেছে বলে জানান আওয়ামী লীগ নেতা সেলিম মুরশেদ।

জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা চালিয়ে ভাংচুর করেছে স্থানীয় বিএনপি-জামাতের সাজদার আলির ছেলে সালাম ও শফিকুলের ছত্রছায়ায় শিশির, শাওন, শুভ, নাজির, নাইম, মানিক ও মনির বলে জানিয়েছেন সেলিম মুরশেদ। তিনি আরো বলেন, বিএনপি জামায়াতের এজেন্টরা অতর্কিত হামলা চালিয়েছে। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুর করা হয়েছে। এ বিষয়ে তারা থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদশীরা বলেন, নগরীর দাশপুকুরে সাবেক ছাত্রলীগ নেতা সেলিমের কার্যালয়ের সামনে দিয়ে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তারা পূর্ব শত্রুতার জের ধরে লা’ঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সেলিমের কার্যালয়ে হামলা চালান এবং ভাংচুর করে পালিয়ে যান।

তবে এই হামলার কথা অস্বীকার করেছেন বিএনপি নেতৃবৃন্দ। তাদের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে জানান বিএনপি নেতৃবৃন্দ।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজারুল ইসলাম জানান, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর ছবি ভা’ঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গেছেন। তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।