ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর শাহাদৎ হোসেনর উট পাখি প্রতিক পেয়ে প্রচারণা শুরু 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 11:29 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 161 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃঃ আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন বুদ্দিন উট পাখি প্রতিক পেয়ে বিজয়ী হওয়ার লক্ষ্যে ৬ নং ওয়ার্ডের সকলের নিকট দোয়া, আর্শিবাদ, সহযোগিতা ও উট প্রতিকে ভোট প্রদান করার জন্য আহবান করে গণ সংযোগ করছেন।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষ হতে উট পাখি প্রতিক পেয়ে ভোট চেয়ে এক প্রচারণা মিছিল নিয়ে নিজ এলাকা সাহেদ নগর শত শত নারী -পুরুষ, শিশু কিশোর, তরুণ -তরুণীরা শাহাদাৎ হোসেন বুদ্দিনকে হাত নেড়ে স্বাগত জানান। পরে বাহির গোলা গুড় বাজার, শহীদগঞ্জ, নতুন ভাংগাবাড়ি নির্বাচনী এলাকা একাংশে প্রচারণা করেন। বৃহস্পতিবার সকালে সাহেদ নগর নিজ গ্রামে গ্রামের মাতবর , মুরুব্বি, যুবক ভোটারদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে গিয়ে উট পাখি প্রতিকে ভোট চাইচ্ছেন এবং সকলের নিকট দোয়া সহযোগিতা কামনা করছেন। সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জান্নাচ্ছেন।