ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 5:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃসিরাজগঞ্জের মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা দুটি ঘটে।

সকালে জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হরিণচড়া এলাকায় দূরপাল্লা বাসের চাপায় ষাটোর্ধ একজন নারীর মৃত্যু ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছে।

তথ্যগুলো নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন ও হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল্লাহেল বাকী।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন জানান, সকালে সয়দাবাদ এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। রাস্তার কাজে ব্যবহৃত একটি ট্রাক মিক্সার মেশিন নিয়ে যাবার সময় আরেকটি ট্রাককে ধাক্কা দিলে সামনের ট্রাকের সবাই ছিটকে পড়েন।

এ ঘটনায় রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন তথ্য নিশ্চিত করে জানান, দবিরগঞ্জ গ্রামের ফজলের ছেলে আজাদ(১৭) দুর্ঘটনায় মারা গেছেন।

দুর্ঘটনায় মোট ৭ জন আহত হন। এর মধ্যে একজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ট্রাকের হেলপার আজাদ হোসেন (১৮) উল্লাপাড়া উপজেলার দোবিরগঞ্জ গ্রামের ফজল হোসেনের ছেলে।

এদিকে, জেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হড়িনচড়া এলাকায় বাস চাপায় ষাটোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রাবেয়া খাতুন (৬১) গুরুদাসপুর উপজেলার সোবাহান প্রামানিকের স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল্লাহেল বাকী এ তথ্য নিশ্চিত করে জানান, আমি এখন নিহতের বাড়িতেই আছি।