ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফেনি প্রেসক্লাবের শওকত মাহমুদ সভাপতি, আরিফুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 31, 2020 - 6:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

ফেনী প্রতিনিধি : ফেনী প্রেসক্লাব কার্যকরী পরিষদ-২০২১ গঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে ফেনী প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবু তাহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান’র সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিনা প্রতিদ্বন্ধিতায় শওকত মাহমুদকে (বিটিভি, অজেয়বাংলা) সভাপতি ও মুহাম্মদ আরিফুর রহমানকে (যমুনা টিভি, দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি কামাল উদ্দিন ভূঞা (সাপ্তাহিক ফেনীর গৌরব), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিববুল্লাহ ফরহাদ (বাংলাদেশ টুডে, সাপ্তাহিক ফেনী সমাচার), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল-মামুন (দীপ্ত টিভি, দ্য ডেইলী সান, সাপ্তাহিক কলকন্ঠ), দপ্তর ও প্রচার সম্পাদক নজির আহম্মদ রতন (নিউজ ২৪), তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজালাল ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আতিয়ার সজল (সময় টিভি)।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- মীর হোসেন মীরু (সাপ্তাহিক ফেনী বার্তা), আবু তাহের (দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার), বখতেয়ার ইসলাম মুন্না (সময় টিভি), রবিউল হক রবি (চ্যানেল আই, রেডিও টুডে, সাপ্তাহিক ফেনী খবর), আসাদুজ্জামান দারা (কালের কন্ঠ), মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া( ডিবিসি নিউজ), জমির উদ্দিন বেগ (মাছরাঙ্গা টিভি)।

সাধারণ পরিষদ সদস্যরা হলেন- নজরুল ইসলাম রঞ্জু (একুশে টিভি),মাইনুল রাসেল (এসএ টিভি), নাজমুল হক শামীম (দৈনিক মানবজমিন, বিডি নিউজ), রাশেদুল হাসান (দেশ রুপান্তর) শাবিহ মাহমুদ (দৈনিক সংবাদ), সোলায়মান হাজারী ডালিম (বাংলানিউজ ও সাপ্তাহিক হকার্স)।

ক্লাবের সহযোগী সদস্যরা হলেন- সৌরভ পাটোয়ারী (দৈনিক বাংলাদেশের খবর, সাপ্তাহিক ফেনীর তালাশ), এম. এমরান পাটোয়ারী (দৈনিক আমাদের নতুন সময়), মোস্তফা কামাল বুলবুল (ডেইলী ট্রাইব্যুনাল) আমজাদুর রহমান রুবেল (সাপ্তাহিক ফেনী সমাচার), সুরঞ্জিত নাগ (দৈনিক অজেয় বাংলা) শেখ আশিকুন্নবী সজীব (দৈনিক অজেয় বাংলা), জুলহাস তালুকদার (সময় টিভি), মীর হোসেন রাসেল (সময় টিভি), দুলাল তালুকদার (ডিবিসি), মো. সায়েম (সাপ্তাহিক হকার্স), ইয়াসিন আরাফাত রুবেল (অজেয় বাংলা), কাজী নজরুল ইসলাম সোহাগ (নাগরিক বার্তা), নাজিম উদ্দিন চৌধুরী (দৈনিক প্রভাতী খবর)।

সভায় পুরাতন কমিটির হাতে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করেন এবং ক্লাবের প্রয়াত সভাপতি নুরুল করিম মজুমদারের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।