ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভিক্টোরিয়া হাইস্কুলে বিনামূল্যে বই বিতরণ উৎসব শুরু।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 12:27 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 107 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ” শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ”- এ শ্লোগান ধারণ করে -সারা দেশের ন্যায়

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলে নতুন বই বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ১ জানুয়ারি -২০২১ ) সকালেন অত্র বিদ্যালয়ের হলরুমে – আলোচনাসভা ও অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার শফিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।

এতে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ সাজেদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিউলআলম, ম্যানেজিং কমিটির দাতা সদস্য জাহিদ হাসান শান্ত, অভিভাবক সদস্য লিয়াকত আলী, শিক্ষক প্রতিনিধি মির্জা গোলাম মোস্তফা, বিদুৎসাহী নূরুল হক, শিক্ষক সাইফুল ইসলাম, রকিবুল ইসলাম, আক্তারুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শরীরচর্চা শিক্ষক রাশেদুল হাসান। অনুষ্ঠানে, শিক্ষার্থীরা, অভিভাবক, গুণীজন, সুধীজনেরা উপস্থিত ছিলেন।