ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

টাঙ্গাইলে কান্দাপাড়ায় শামন নামের এক যুবকের লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 1:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 193 বার

নবোদয় নিউজ ডেক্সঃ টাঙ্গাইলের কান্দাপাড়ায় নিখোঁজের পাঁচ দিন পর পুকুর থেকে শামন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শামন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল আজ সোমবার (৪ জানুয়ারি) টাঙ্গাইল শহরের নামকরা কান্দাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শামন শহরের কলেজ পাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

স্থানীয় কাউন্সিলর শফিকুল হক শামীম জানান, শামন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়েছিল। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে আমাকে খবর দেয়। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের কাজ চলমান রয়েছে এবং ময়নাতদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে বলে তিনি জানান।