ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 5, 2021 - 11:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 184 বার

আরিফুল ইসলাম জয় স্টাফ রিপোর্টার ঃঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে একটি বসতবাড়ী, গোডাউনসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।মঙ্গলবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ডের পূর্ব দিকে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাশে অগ্নি কান্ডের এই দূর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ভূরুঙ্গামারীর ব্যবসায়ী সেকেন্দার আলী ব্যাপারির ৮ রুম বিশিষ্ট একটি বাসা পুড়ে যায়। বাসাটির একটি রুম কুমিল্লা বেকারি, একটি রুম মেসার্স শিশির ট্রেডার্সের গোডাউন ছিলো। অপর দিকের ৪টি রুম ভাড়া নিয়ে থাকতেন সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট রাবিউল ইসলাম। অগ্নিকান্ডে এই ৮টি রুম পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

পাশের দোকানের লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে আত্ম চিৎকার করে। পরে এলাকাবাসী এগিয়ে এসে দেখেন মূহর্তেই আগুন বাসাটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে পার্শ্ববতী নাগেশ্বরী উপজেলায় অবস্থিত ফায়ার ষ্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে আসে। প্রায় দেড় ঘন্টা অব্যাহত চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।

কুমিল্লাহ বেকারির সত্বাধিকারি দিন মোহাম্মদ বার্তা বাজারকে জানান, তার গোডাউনে থাকা সয়াবিন তেল, চিনি, ময়দা, ঘি, পলিথিন, বেকিং পাউডারসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়।

মেসার্স শিশির ট্রেডার্স এর মালিক মোঃ শিশির বার্তা বাজারকে জানান, তার গোডাউনে বিভিন্ন কোম্পানির কনজুমার প্রোডাক্ট আইটেমের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

অপরদিকে স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী রাবিউল বার্তা বাজারকে ইসলাম বলেন, রুমে থাকা তার নগদ ১লক্ষ ১০ হাজার টাকা, একটি মোটর সাইকেল, জমির দলিল, ব্যবসায়ী কাগজ পত্র, দুটি বক্স খাটসহ অন্যান্য আসবাব পত্র পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

বাসার মালিক সেকেন্দার আলি ব্যাপারি বার্তা বাজারকে জানান, তার বাসার ৮টি কক্ষের টিনের ছাদ, সিলিং, দরজা-জানালাসহ অন্যান্য জিনিস পত্র পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইমন মিয়া বার্তা বাজারকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লাগার কারণ জানাযায়নি। তদন্ত করে আগুন লাগার কারণ উদঘাটন করা হবে।