সাপাহারে ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী মেহেদী সরকারের মতবিনিময় সভা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে আসন্ন ইউপি নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী মেহেদী হাসান সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সদরের গ্রামীনফোন টাওয়ার সংলগ্ন একটি আড়ৎ ঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। বাজারে, চা দোকানে, পাড়া ও মহল্লায় চলছে প্রার্থীদের নিয়ে গুনজন কে পাচ্ছে নৌকা। এরই প্রেক্ষিতে সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা বর্তমান সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সরকারের ডাকে মতবিনিময় সভায় সাপাহার বাজারের প্রায় ৪ শতাধিক তরুন ও যুবকরা অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেতে মেহেদী হাসান সরকারের পাশে থাকার আশ্বাস দেন। এবং তাঁকেই আসন্ন ইউপি নির্বাচনে সাপাহার সদর ইউপি’র নৌকার মাঝি হিসেবে দেখতে চান ও দাবী জানান।








