ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

র‌্যাব সেবা সপ্তাহে গাইবান্ধায় স্বরাষ্ট্র মন্ত্রী!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, January 7, 2021 - 6:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার ( ৭ জানুয়ারী) গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে ।

তিনি আরও বলেন, র‌্যাব শুধু আইন শৃঙ্খলা রক্ষাই করেনা, আর্তমানবতার সেবায়ও নিয়োজিত রয়েছে।

তারই একটি অনন্য দৃষ্টান্ত শীতবস্ত্র বিতরণ।
এসময় তিনি গাইবান্ধার চরাঞ্চলে নৌ ডাকাতি প্রতিরোধ কল্পে নৌ পুলিশ থানা স্থাপনের আশ্বাস দেন।

উক্ত সময় উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, র‌্যাবের উপ-মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।