ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

“সততার সাথে সরকারি দায়িত্ব পালন করতে হবে”- রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 17, 2021 - 8:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 113 বার

ইসমাঈল হোসেন,রাঙ্গুনিয়া:
সরকারি দায়িত্ব সততার সাথে পালন করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। রবিবার (১৭ জানুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলায় পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

তিনি বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে পরিণত হতে যাচ্ছে। সবাইকে সময়ের গতির সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। ভালো কাজ করতে গেলে অনেক সমালোচনা ও বাধাঁর সম্মুখীন হতে হয়। তবে এসব সমালোচকদেরকে শত্রু ভাবা যাবে না। সমালোচকদেরকে প্রতিপক্ষ মনে করে দূরে ঠেলে দেওয়া যাবে না। মনে রাখতে হবে নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ। প্রধানমন্ত্রী যেভাবে মানুষকে কাছে নিয়ে প্রকৃত সেবা দিয়ে যাচ্ছেন, সেভাবে আমাদেরও তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সৎ সাহস নিয়ে কাজ করতে হবে। সময়ের প্রতি লক্ষ্য রেখে যথা সময়ে অফিস করতে হবে।”

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল বশর মুন্সি, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাছান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দুল বারী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা বিলকিস, মুহাম্মদ নিজাম উদ্দীন, প্রবীর কুমার চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সুফী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, পল্লী বিদ্যুৎতের এজিএম জুয়েল দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলম প্রমুখ।

এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের নবনির্মিত ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক।