ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাটহাজারীতে প্রধানমন্ত্রী উপহার স্বরূপ গৃহ নির্মাণ ও হালদা পরিদর্শনে চট্টগ্রামের ডিসি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, January 19, 2021 - 5:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 111 বার

সুমন পল্লব হাটহাজারী চট্টগ্রাম ঃঃ  মুজিবশত বর্ষে ভূমিহীন ও গৃহহীনদের বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রামে জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান।মঙ্গলবার (১৯জানুয়ারী) দুপুরে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন পেশকারহাট এলাকায় ১৬টি ঘরের কাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন

পরিদর্শনের সময় চট্টগ্রাম জেলা প্রশাসক গৃহহীন পরিবারদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন। গৃহহীন পরিবারদের জন্য প্রধানমন্ত্রীর উপহার গৃহ নির্মান কাজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। পরে হালদা পরিদর্শন করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায় কমর্কর্তা মাঈদুল ইসলাম,,মোহাম্মদ মুজিবুর রহমান,গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান সৈয়দ জাহেদ হোসেন,ইঞ্জিনিয়ার আহসান জেকি,ইউপি সচিব মোহাম্মদ আবু তৈয়ব, ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা শহীদ উদ্দিন,মোঃ জামাল উদ্দিন, মেম্বার শেখ মোঃ জামাল উদ্দিন, মেম্বার মোঃ আলী আলমগীর, মেম্বারমোঃ দিদারুল আলম, মহিলা মেম্বার আয়েশা আমেনা, মেম্বার বিন্দু বড়ুয়া, মেম্বার সাবেক মেম্বার মাস্টার দেলাওয়ারসাবেক মেম্বার জানে আলম, প্রবীন আওয়ামীলীগ নেতা মাস্টার মুছা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ নুরুল আবছার,ইউনিয়ন যুবলীগ সভাপতি মো দিদারুল আলম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা ডাঃ সফিউল আলম, মোঃ আব্দুল খালেকসহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারবৃন্দ উপস্থিত ছিলেন।