বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন মক্কায় শফিউল আলম চৌধুরী
সেলিম আহমেদ,সৌদি আরব থেকেঃ বাংলাদেশের সর্বাধিক রেমিটেন্স আসে বৈদেশিক কর্মসংস্থান থেকে । প্রবাসীদের কল্যাণে সরকার নিরলস কাজ করছে । প্রবাসীদের হয়রানিরোধে শেখ হাসিনা সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে পবিত্র মক্কায় আওয়ামী ফাউন্ডেশনের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ।
সংগঠনের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাশেদুর রহমান, মক্কা কক্সবাজার জেলা প্রবাসী কমিউনিটি আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক সাকের উল্লাহ সাহেদ, রিয়াজ আকবর, কাজী রফিকুল ,শাহাজান সোলাইমান্, মেহেদি হাসান, মোঃ নাছির,মোঃ নিবিল, আরমান ,রিদুওয়ানুল হক, মোঃ নাজিম সহ আরো অনেকেই ।
এসময় সংবর্ধিত অতিথি আওয়ামীলিগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশী প্রবাসে থেকে বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন। রেমিটেন্স প্রেরণ করছেন যা আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি । তিনি আরো বলেন মধ্যপ্রাচ্য দেশ থকে সবচেয়ে বেশি ।রেমিটেন্স প্রেরণ করছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা , বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছেন তিনি








